ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

টানা ৯ দিন ধরে অনাহারে মানবেতর জীবন পার করছেন চা শ্রমিকরা


শ্রীমঙ্গল প্রতিনিধি photo শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১১:৪৫

শ্রীমঙ্গলের হোসনাবাদ চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরী ও রেশন না পেয়ে টানা ৯ দিন ধরে অনাহারে মানবেতর জীবন পার করছেন আন্দোলনরত চা শ্রমিকরা। ২৬ আগষ্ট শনিবারও হোসনাবাদ বাগানের চা শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি ও রেশনের দাবীতে কালিঘাট বালিশিরা মেডিকেল ডিপার্টমেন্ট এলকায় বাগানের প্রবেশের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে।

এসময় শ্রমিকরা দাবি আদায়ের জন্য সেখানে বিক্ষোভ ও সভা করে। তারা মজুরী আটকে রাখার জন্য বাগানের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানান।আন্দোলনরত শ্রমিকদের সাথে একাত্বতা ঘোষণা করে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ।

আন্দোলনরত চা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি বৃহস্পতিবারে সাপ্তাহিক মজুরি ও রেশন দেয়ার কথা থাকলেও গত দুই সপ্তাহ থেকে সাপ্তাহিক মজুরী ও রেশন দেয়া বন্ধ রয়েছে। শ্রমিকরা জানায় তারা দিন আনে দিন খায়, এতদিন ধরে মজুরি বন্ধ থাকায় এক প্রকার অর্ধাহারে দিন পার করতে হচ্ছে।

বাগানের নারী চা শ্রমিক লক্ষী কর্মকার বলেন, ‘আমাদের পেটে খানা নাই, চাল নাই-ডাল নাই, খাবারের জন্য বাচ্চারা কান্নাকাটি করছে। অনেক যন্ত্রনা নিয়ে আমরা বাগানে কাজ করি। অনেক রোগ নিয়েও আমরা বাগানে কাজ করি কিন্তু বাগানে কোন এবিবিএস ডাক্তার নাই, ভালো ওষুধ নাই। বাড়ি ঘর ভাঙ্গা- মেরামত করে দেয় না। লক্ষীর প্রশ্ন- ‘আমরা কি অপরাধ করেছি যে, বাগান মালিক আমাদের এভাবে সাজা দিচ্ছে?’ ফুল মালা নামে আরেক নারী চা শ্রমিক বলেন, ‘আমরা দুই সপ্তাহ কাজ করছি, আমাদের বেতন বন্ধ রেশন বন্ধ। ২ সপ্তাহ ধরে তলব আনতে গিয়ে খালি ব্যাগ নিয়ে ফিরে এসেছি, বাজার আনতে পারিনি। ঘরে এসে দেখি খাবারের জন্য বাচ্চারা কান্নাকাটি করছে’।

হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত সম্পাদক মালেক মিয়া বলেন, চা শ্রমিকরা এই মজুরী দিয়ে সারা সপ্তাহের বাজার সদাই করে থাকেন। এখন কয়দিন পর পর সেই মজুরীর জন্য আমাদের আন্দোলন করতে হয়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা বলেন, হোসনাবাদ চা বাগান মালিক দীর্ঘ ১০-১২ বছর ধরে নিয়মিত ভাবে শ্রমিকদের মজুরি দিচ্ছে না। বাগান কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের পূর্বেও বকেয়া থাকলেও তা পরিশোধ করা হচ্ছে না। বিভিন্ন সময় বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিক ইউনিয়নের আলোচনায় নেয়া সিদ্ধান্ত সমূহ অন্যান্য বাগানগুলো বাস্তবায়ন করলেও হোসনাবাদ চা বাগান কর্তৃপক্ষ তা মানছে না। এখন শ্রমিকদের নিয়মিত মজুরি-রেশন দিচ্ছে না। এনিয়ে শ্রমিকদের মধ্যে অষন্তোষ দেখা দিয়েছে।চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ বলেন, হোসনাবাদ চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করছে। মালিক পক্ষ এই চা বাগানের শ্রমিকদের মানুষ বলে মনে করেন না। এ বিষয়ে হোসনাবাদ চা বাগানের ব্যবস্থাপক মো. জাকির হোসেন এর সাথে একাধিক বার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ শ্রম দপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মো. নাহিদুল ইসলাম বলেন, ‘আমি যেটুকু জানি বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া মজুরি প্রদানে রাজী হয়েছে’। তিনি বলেন বিদ্যমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে সরকার-শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, এ বিষয়ে আমি অবগত নই। বিষয়টি শ্রীমঙ্গলের ইউএনও এর সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি