সাপের দংশনে মা ও মেয়ের মৃত্যু
একই পরিবারে বিষধর গোখরা সাপের দংশনে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে আহাজারি। স্ত্রী ও শিশু কন্যাকে হারিয়ে বাবা পাগল প্রায়।কুষ্টিয়া জেলার ইবিথানা পার্শ্ববর্তী কাঞ্চনপুর ইউপি'র ভবানিপুর গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হলেন,আয়েশা খাতুন(২৫) ও তার কন্যা শিশু নুসরাত জাহান(৭ মাস)।নিহতরা একই গ্রামের মোঃ ইব্রাহীম হোসেনের স্ত্রী ও কন্যা।তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার আনুমানিক রাত ৩.৩০ মিনিটের দিকে শরীরে যন্ত্রণা শুরু হয়েছে বলে আয়েশা খাতুন তার স্বামী ইব্রাহীমকে জানায়।ইব্রাহীম ঘুম থেকে উঠে লাইট জ্বালিয়ে দেখতে পায় ছোট্ট মেয়েটির মুখ দিয়ে ফ্যানা উঠছে এবং গোঙানির শব্দ হচ্ছে। ঘরের মাচার নিচে একটি গোখরা সাপও দেখতে পায়।তাৎক্ষণিক ভাবে স্থানীয় ওঝা / সাপুড়ে ডেকে বিষ নামানোর চেষ্টা করা হয়।পরিস্থিতি বেগতিক দেখে নসিমন গাড়িতে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার পরে রোগীকে এ্যান্টিভেনম ইনজেকশন দেওয়া হয়নি বলে রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগ নিহতের পরিবারের।সদর হাসপাতালের আর এম ও ডাঃ তাপস কুমার সরকার জানান,হাসপাতালে এ্যান্টিভেনমের কোন স্বল্পতা নাই।সাপের কামড়ে আক্রান্ত দুই জন রোগী রাতের শেষ দিকে এসেছিল।সম্ভবত রোগীদ্বয়কে হাসপাতালে আনার সময় পথের মধ্যে মৃত্যু হয়েছে ।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত