ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, বিশ্বাস তাসকিনের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৩ দুপুর ১২:২৭

এশিয়া কাপ খেলতে আজ (রোববার) দুপুরে দেশ ছাড়ার কথা সাকিব আল হাসানের দল। আর দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানালেন এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।

শুরুতে যেমনটা বলছিলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।' 

এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

তাসকিন বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।' 

বেলা ১টায় বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগাররা সরাসরি চলে যাবেন শ্রীলঙ্কায়। সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

এমএসএম / এমএসএম

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক

আবাহনীর নতুন ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী

পূজারার সেরা টেস্ট একাদশে ভারতের পাঁচ জন, নেই বাংলাদেশের কেউ

রিয়ালে অভিষেকের পর দিওমান্ডের স্বপ্নপূরণ করলেন রোনালদো

ঢাকায় খেলার সম্ভাবনা ব্রাজিলের, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ!

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

‘ব্রাজিল বাংলাদেশের বিপক্ষে খেলতে চায়’

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হারে লাভ ভারতের

দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?

অস্ট্রেলিয়ায় নিয়মিত খেলার সুযোগ চান শান্ত