দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে জাতীয় শোক দিবস পালিত
রাজধানীর দক্ষিণ থানার ৪৭ নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার ২৭শে আগস্ট দুপুর ২ টায় ফায়দাবাদ শুক্কুর আলী মসজিদ সংলগ্ন ঈদগা মাঠে দক্ষিণখান থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও ডিএনসিসির ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতালেব মিয়ার সভাপতিত্বে, শেখ মোঃ নাছির উদ্দীন (শামীম মাস্টার)এর সঞ্চালনায় এবং দক্ষিণখান থানা, ওয়ার্ড, ইউনিট জাতীয় শ্রমিক লীগের আয়োজনে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৮ আসনের সাংসদ সদস্য হাবিব হাসান এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয় শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মোঃ বরকত খান। আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির ৪৪নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম, ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন। ডিএনসিসির সংরক্ষিত মহিলা কাউন্সিলর (৪৩,৪৪,৪৫ নং ওয়ার্ড) সেলিনা আক্তার শেলী এছাড়াও উপস্থিত ছিলেন সামসুুদ্দিন লাভলু, আতাউর রহমান খান বাদল, ইদ্রিস মাস্টার, এম এইচ নুরী,জয়নাল আবেদিন, রামু আনোয়ার চিসতি সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএমপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থেকেই এর জবাব দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।আমি ঢাকা-১৮ আসনের এমপি নির্বাচিত হয়ে এই আসনের প্রতিটি এলাকার নেতা কর্মী ও সাধারন মানুষের জন্য ছুটে গেছি। আপনাদের কাছে দোয়া চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন আপনাদের জন্য কাজ করতে পারি। আগস্ট মাসের শোককে শক্তিতে রুপান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে আর এটাই হোক আমাদের প্রত্যাশা।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়দাবাদ কল্যাণ সমিতি, এছাড়া মোঃ ওয়াজউদ্দিন,মোঃ লিটন মোল্লা, মোঃ নয়ন, মোঃ মাসুদ, মোঃ আরজু, মোঃ শাহাদাত, মোছাঃ সাজেদা সার্বিক সহযোগীতায় অতিথিদের বক্তব্য শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে নিহত সকল শহীদদের স্বরনে দোয়া ও খাবার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন
উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
Link Copied