বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় দুই বেকারিকে জরিমানা
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় দুটি বেকারিকে মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান উপপরিচালক (সিএম) মোঃ সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার উপজেলা প্রশাসন চারঘাট ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে চারঘাট উপজেলার নন্দনগাছি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এরপর থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এ অভিযান অব্যহত থাকবে বলেও তারা জানিয়েছেন। চারঘাটে অভিযান পরিচালনার সময় নন্দনগাছীর রিফাত বেকারী এবং ইয়াছিন বেকারী'কে তাদের উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যগুলির অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকায় এবং মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু'টিকে পৃথক পৃথক ভাবে ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) টাকা করে সর্বমোট ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
উক্ত অভিযানে বেকারিগুলো থেকে জব্দকৃত স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আদালতের নির্দেশে ধ্বংশ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফের নেতৃত্বে ও পরিচালনায় অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার
ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম
Link Copied