ইবিতে 'সর্পদংশন' সচেতনতা বিষয়ক ব্যাতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত
ইবিতে 'ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন'- এর উদ্যোগে সর্পদংশন সচেতনতা বিষয়ক এক ব্যাতিক্রমী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইবি শাখার আয়োজনে গত ২৮ আগস্ট ইবি ল্যাবরেটোরী স্কুল এন্ড কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়। সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোঃ ছাফওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বন্যপ্রাণী সংরক্ষণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম।সাপে কাটলে করণীয়, বর্জণীয়,এর প্রতিকার,বিষধর সাপে কাটার লক্ষ্মণ, সাপ পরিচিতি,ও প্রকৃতিতে সাপের গুরুত্বের উপর বিশেষ আলোচনা করেন শুভব্রত সরকার।আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রসঙ্গত ২০১৮ইং সাল থেকে দেশে সাপ সংরক্ষণ ও সর্পদংশনে সচেতনতা নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।সংগঠনটি ২০২৩ সালে সারা দেশে ২৫ টি এমন কর্মশালার আয়োজন করবে এমন তথ্য জানিয়েছেন সংগঠনটির ইবি শাখার নেতৃবৃন্দ।এ কর্মশালায় বিপুলসংক্ষক শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত