ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সুপ্রিম কোর্টের সদস্য এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন সোহানা শারমিন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৩:৯
"থেমে না যাওয়ার গল্প" বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের  সদস্য এবং হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন সোহানা শারমিন। কক্সবাজার জেলার রামু থানার খুনিয়া পালং ইউনিয়নের  কৃতিসন্তান (জহিরুল হক শিকদারের বড় মেয়ে) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তি নাফিজ মাহবুব এর স্ত্রী এ্যাডভোকেট সোহানা শারমিন ন্যায়-নীতি কর্মদক্ষতা ও সুনামের সাথে  ঢাকা জজ কোর্ট ও হাইকোর্ট ডিভিশনে তালিকাভুক্ত হয়ে গত চার বছর যাবৎ ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আইনী পেশায় নিজেকে নিযুক্ত রেখেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কর্মের মাধ্যমে নিজেকে উৎসর্গ  যাচ্ছেন। বাংলাদেশের একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে এলএলবিতে মাস্টার্স করার পর প্রথমে নিম্ন আদালতে এবং  পরবর্তীতে উচ্চ আলাদতে আইনজী হিসেবে কর্মরত রয়েছেন। সামাজিকতার কবলে বৈবাহিক বন্ধনের টানাপোড়েনে যেখানে অধিকাংশ নারীরাই পিছিয়ে যায় কিংবা থেমে যায়। সেখানে দুই সন্তানের জননী হয়েও এই মহীয়সী সংগ্রামী নারী   নিজের সংসার ও নিজের ক্যারিয়ার গড়েছেন সমতালে। 
একান্ত আলাপচারিতায় তিনি গণমাধ্যমকে বলেন, আমি সমাজের সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের বিনামূল্যে আইনি সেবা ও সহযোগিতা করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আর আমি মনে করি সমাজের প্রতিটি মেয়েদের নিজের জন্য, একটা সুনির্দিষ্ট পরিচয় তৈরি করা উচিত। পৃথিবীতে কেউ কাউকে চেয়ার ছেড়ে দেয়না, নিজের কর্মদক্ষতা এবং সততার সঙ্গে অর্জন করতে হয়। সৎ উদ্দেশ্যে পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে, যদিও নারীদের চলার পথ কখনোই সুগম ছিল না, আর একজন বউ একজন মা হিসেবে সেই পথ যথেষ্ট কঠিন।  আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাইবেন, আজই সেই পরিকল্পনা এবং লক্ষ্য স্থির করতে হবে আপনাকে। নারীদের জন্য পরিবার হচ্ছে বড় শক্তি। 
বাংলাদেশের অধিকাংশ নারী প্রথম বঞ্চনার শিকার হয় মোটামুটিভাবে পরিবার কিংবা কাছের মানুষের থেকে তাই নারীদের এগিয়ে যাওয়ার পথটা সুগম করতে হয় মোটামুটি পরিবারকে। আমার স্বামী নাফিজ মাহবুব একজন সমাজসেবক ও রাজনীতিবিদ বলেই হয়তো সবসময় আমার সহযোদ্ধা হিসেবে পাশে ছিলেন,  তাই আমার পথচলাটা মোটামুটি সহজ ছিল। 
পরিশেষে বলতে চাই, মানুষের অধিকার আদায়ের জন্য সবসময় সৎ চেষ্টা থাকবে এবং সব ধরনের অধিকার বঞ্চিত নারীদের নিয়ে কাজ করে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি