ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭ জন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৩:৫৩
মানিকগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা  হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৭ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যাননি।
 
মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (২৮ আগস্ট) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৯ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৪৮ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছেন।
 
মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ কে এম কাজী রাসেল বলেন, জেলায় প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে জেলার স্বাস্থ্যসেবা বিভাগ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার কোনো ঘাটতি নেই। তবে ডেঙ্গু বিষয়ে জনসাধারণকে সচেতন হতে হবে। সচেতনতার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ