১৮ প্রধান শিক্ষককে একসঙ্গে কারণ দর্শানো নোটিশ দিল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা প্রস্তুতিমূলক সভায় অংশ না নেওয়ায় ১৮ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দাখিল মাদরাসার সুপারকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৫০তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে গত ২৪ আগস্ট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস আক্তার। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। সে সভায় উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদরাসার ১৮ প্রধান শিক্ষক ও সুপারগণ কোনো কারণ ব্যতি রেখে উপস্থিত হয়নি।
এ বিষয়টি নিয়ে সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও অন্যান্য প্রধান শিক্ষক এবং সুপারদের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এনিয়ে গত ২৭ আগস্ট সভায় অনুপস্থিত ১৮ প্রধান শিক্ষক/সুপার কেন উপস্থিত ছিলেন না, এ মর্মে ব্যাখা চেয়ে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
নোটিশে আরও বলা হয়- ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর ব্যাখ্যা না দিলে বা সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিভাগীয় ঊধ্বর্তন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে। কারণ দর্শানো নোটিশের বিষয়ে জানতে চাইলে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপার নানা অজুহাতের কথা জানায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গত ২৪ আগস্ট ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা (খেলাধুলা) প্রস্তুতি সভায় যেসকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপার উপস্থিত ছিলেন না, তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের সন্তোষজনক জবাব না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন বলেন, গ্রীষ্মকাল খেলাধুলাটি জাতীয় প্রোগাম। সে প্রোগামটি সফল করার লক্ষে গত ২৪ আগস্ট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়। এতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন না। কেন অনুপস্থিত ছিল তার কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা। জবাব না পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি