ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে কর্মজীবীদের সান্ধকালিন বাজারের দাবি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৯-৮-২০২৩ দুপুর ৪:৫৮
রাজশাহীতে চাকরিরত বিভিন্ন পেশাজীবিরা নগরীতে সান্ধকালীন বাজার ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছেন জোরেশোরে। তারা বলছেন, দেশ এগিয়ে যাচ্ছে বহির্বিশ্বের বিভিন্ন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে। সেক্ষেত্রে পিছিয়ে নেই খুলনা, যশোর, কুমিল্লা সহ বিভিন্ন বড় শহরগুলোও। কিন্তু উন্নয়নের রোল মডেলে পরিণত হলেও রাজশাহীতে সান্ধকালিন বাজারের অভাব ভোগাচ্ছে সরকারি বেসরকারি চাকরিজীবী বিভিন্ন পেশাজীবীদের। 
 
সরকারি বিভিন্ন দপ্তরে কাজ করা মানুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত দায়িত্ব শেষে বাজার গুলোতে যেয়ে পাচ্ছেন না চাহিদামত নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সকালেও তাদের থাকে সময়মত অফিসে যাওয়ার তাড়া। এক্ষেত্রে তারা নিয়মিত বাজার করতে পারেন না, পারেন না পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর যোগান দিতে। 
 
একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা সামিয়া ইসলাম বললেন, সকালে অফিস যাওয়ার তাড়া থাকে। সকাল ৮ টায় ব্যাংকে ঢুকি, বের হই রাত ৮ টায় ; বাজার করবো কখন। রাতে যখন অফিস থেকে বের হই, তখন সব দোকান-পাট বন্ধ হওয়া শুরু হয়।
 
রাজশাহী নগরীর বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী রবিউল আলম বলেন, আমি খুলনাতে দেখেছি, সেখানে উৎসবমুখর সান্ধ্যকালীন বাজার আছে। কর্মজীবীরা অফিস থেকে বের হয়ে সরাসরি অথবা বাসায় ফিরে ফ্রেশ হয়ে বাজারে যাচ্ছেন। সবদিক থেকে এগিয়ে থাকা রাজশাহী নগরীতে এটি এখন সময়ের দাবি। 
 
শহরে থাকেন কিন্তু একটি উপজেলা শহরে কলেজে শিক্ষকতা করেন সন্তোষ কুমার, তিনি বলেন প্রতিদিন খুব সকালে বের হতে হয়। ফিরতে ফিরতে সন্ধ্যা । বাজার করা নিয়ে খুব ঝামেলায় পড়তে হয়। উন্নত দেশগুলোর শহরের মত সন্ধ্যার পর রাজশাহীতে বাজারের ব্যবস্থা থাকলে খুব ভাল হয় আমার মত মানুষের জন্য। তাছাড়া রাজশাহী তো এখন মডেল সিটি, তাহলে এই দাবি টা এখন খুবই যৌক্তিক। 

এমএসএম / এমএসএম

নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর

‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস

মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন

বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত

কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট

কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী

ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ