ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

তুরাগে ২১ আগস্ট গ্রেনেড হামলা ও শোক দিবস শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ১১:৩৩
 রাজধানীর তুরাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
মঙ্গলবার (২৯শে আগস্ট) দুপুর দুইটায়  তুরাগ থানাধীন নলভোগ ঈদগা মাঠ প্রাঙ্গণে ১৫ আগস্ট' ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মোঃ কফিল উদ্দিন ( মেম্বর ) এবং  সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওয়ামীলীগ নেতা মোস্তফা মাতাব্বরের।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান।  আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার মোঃ আবুল হোসেন এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নাসির উদ্দিন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নূর ইসলাম মোল্লা (সুরুজ), তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী নুর হোসেন, তুরাগ থানা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন প্রধান,  তুরাগ থানা যুবলীগের আহ্বায়ক নিত্য চন্দ্ৰ ঘোষ, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, তুরাগ থানা কৃষক লীগের সভাপতি এস এম রিপন, তুরাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, আওয়ামীলীগ নেতা মোঃ তাজুল ইসলাম মোল্লাহ, ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান, মোঃ বিল্লাল সরকার, মোঃ শফিকুল ইসলাম ও তুরাগ থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ যুবলীগ, যুব মহিলা লীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মী এবং সকল স্তরের স্থানীয় ব্যক্তিবর্গ।
 
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি