ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:২৫
আজ (৩০ আগস্ট ২০২৩-বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে  বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা যেরকম ভালোবাসি সেটা যেনো ১৫ আগস্টের মতো না হয়। বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসবে সেটা যেনো আমাদের চিন্তা চেতনা আর কর্মে প্রকাশ পায়। স্বাধীনতা বিরোধীরা দেশি-বিদেশি শক্তি নিয়ে আবারো উঠে পড়ে লাগছে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিরোধীগোষ্ঠী এদেশে যতদিন থাকবে ততদিনই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করবে। আর একারনেই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘ইউনুস গংরা দেশের মাটিতে গরীবের শোষিত ঋণ কার্যক্রমের মাধ্যমে শান্তিতে নোবেল পেলেও বহির্বিশ্বের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অব্যাহত রয়েছেন, এ ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে সোচ্ছার হতে হবে।’
 
এছাড়াও আরো বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ কর্মকর্তা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, সাংবাদিক প্রতিনিধিবৃন্দ ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল