বদলীর পর অফিসের এসি খুলে নিলেন বাহুবল থানার সাবেক ওসি রাকিবুল
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বদলির পর থানায় লাগানো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) খুলে নিয়ে গেছেন। এ ঘটনায় পুরো জেলাজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
বদলীর আদেশের পর বাহুবল মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান হবিগঞ্জ-১ আসনের এমপি দেওয়ান শাহনেওয়াজ গাজী এমপির সরকারি ২০২১-২০২২ অর্থবছরের টির এর অনুদানের এক লক্ষ ৮০ হাজার টাকায় বরাদ্দ দেওয়া বাহুবল মডেল থানায় লাগানো এসিটি খুলে নিয়ে যান।
এরআগে গত ৭ আগস্ট হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীর স্বাক্ষরিত এক আদেশে ওসি রাকিবুল ইসলাম খানকে প্রথমে পুলিশ নাইনে সংযুক্ত করা হয়। পরে তাঁকে মাধবপুর থানায় বদলী করা হয়।
এ বিষয়ে বাহুবল মডেল থানায় নতুন যোগদানকৃত নতুন ওসি মশিউর রহমান বলেন, আমি নতুন যোগদান করেছি। যোগদানের পর অফিসে এবং বাসায় কোন এসি পাইনি। সরকারি অনুদানে কোন এসি ছিল কিনা তাও আমার জানা নেই।
এ ব্যাপারে হবিগঞ্জ-১ আসনের এমপি দেওয়ান শাহনেওয়াজ গাজী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি বরাদ্দ থেকে বাহুবল থানায় আমি এসি বরাদ্দ দিয়েছি। কোন ভাবেই ওসি এটি খোলে নিতে পারে না।
বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল উদ্দিন ইমন বলেন, সরকারি বরাদ্দে কেনা এসি খুলে নেওয়ার কোন এখতিয়ার ওসির নেই। সুষ্ঠ তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি।
থানায় কর্মরত একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অফিসে এসি ছিল। সাবেক ওসি তা খুলে নিয়ে গেছেন।
এব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার সাবেক (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, অফিসে কোন এসি ছিল না এবং বাসার এসি ছিল আমার নিজের। থানায় ওসির অফিসকক্ষে এসি লাগানোর স্পস্ট ছবি আছে বললে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
Link Copied