৩ সেপ্টেম্বর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ
ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবিবার বিকাল ৩ টায় নগরীর শিববাড়ি মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা আয়োজিত বিশাল সমাবেশ সফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।
আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) সকাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে নগরীর ফজলুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, তালিমুল মিল্লাত, ছিদ্দীকিয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, ফুলবাড়িগেট এমদাদুল উলুম, জামিয়া কারীমিয়া, রায়েরমহল মাদ্রাসা, উসায়াতুন হাসানা, ফারুকিয়া ও তৈয়বা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সফর করেন।
এসময় অধ্যক্ষ এফএম নাজমুস সউদ, অধ্যক্ষ ইদ্রিস আলী, মাওঃ শেখ আব্দুল্লাহ, মাওলানা নাসির উদ্দিন কাসেমী, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, এসিট্যান্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ হাফিজুর রহমান, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মুফতী আব্দুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী ৩ সেপ্টেম্বর শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সর্বাত্মক সফলে তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত