ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে মৌন মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩০-৮-২০২৩ দুপুর ৪:৫৮
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। ৩০ আগষ্ট বুধবার সকাল নয়টায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি'র নেতৃত্বে শহরের বনানী রোডস্থ বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে পৌরসভা মোড় হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
 
মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি বলেন, আমরা এক দফা আন্দোলনের মধ্যে আছি। এই ফ্যাসিস্ট সরকার আমাদের জাতীয়তাবাদী ভাইদের গুম করে আমাদের আন্দোলন থামাতে চায়। গুম, খুন, নির্যাতন করে আমাদের আন্দোলন থামানো যাবেনা  প্রত্যেকটি গুম খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনা সরকারকে তীব্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে।
 
এসময় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য এ্যাড. মজিবর রহমান টোটন, সহ পটুয়াখালী জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপি নেতাকর্মীদের গুম খুনের প্রতিবাদ এবং শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত