পটুয়াখালীতে বাল্য বিবাহ রোধে জেলা পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের তৎপরতা তরান্মিতকরণ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ আগষ্ট) বেলা ১২টায় জেলা প্রশাসকের দরবার হলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নে দিনব্যাপি কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ।
মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডে-কেয়ার ইনচার্জ রেখা রানী হালদার এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক শিরিন সুলতান।
বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধের তৎপরতা তরান্মিতকরণ প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালায় প্রকল্পের পরিচিতি পাওয়ার পয়েন্ট তুলে ধরেন ইউএনএফপি‘র ফিল্ড অফিসার মোঃ কামরুজ্জামান।
বক্তব্য রাখেন সাভিল সার্জন ডঃ এস এম কবির হাসান, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান, সদর উপজেলা শিক্ষ অফিসার মোঃ আহমল হোসেন খান।
প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, কিশোরী মেয়েদের ক্ষমতায়নের লক্ষ্যে বিবাহিত- অবিবাহিত মেয়েদের জন্য বিনিয়োগ বাড়ানো, কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বে-সরকারি সংস্থার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাল্য বিবাহ প্রতিরোধে কর্মের গতি বাড়ানো। দিনব্যাপি কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, পুলিশ প্রশাসন, নিকাহ রেজিষ্ট্রার, জেলাসহ বিভিন্ন মহিলা বিষয়ক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied