ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

হত্যার ২৪ ঘন্টায় হত্যাকারী গ্রেফতার: রহস্য উৎঘাটন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২৩ দুপুর ২:১৫
বগুড়া জেলার শেরপুর থানার চাঞ্চল্যকর আফাজ উদ্দিন হত্যার ২৪ ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারী আঃ মজিদ আকন্দ (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব। সেইসাথে উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন।
 
র‌্যাব-৪ মানিকগঞ্জ, সিপিসি-৩ চৌকস অভিযানে বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
 
গ্রেফতারকৃত আসামী আঃ মজিদ আকন্দ শেরপুর উপজেলার জাঝড় এলাকার আঃ আজিজ আকন্দের পুত্র। জানা যায়, মৃত আফাজ উদ্দিন (৪০) ও আফাজ উদ্দিন হত্যার মূল পরিকল্পনাকারী ও প্রধান হত্যাকারী মজিদ এবং তার তিন সহযোগী আসামি ইকবাল,শামীম, কাফি একই এলাকায় বসবাস করতো। তারা নিজেরা মাদক সেবন ও মাদক ব্যবসা করতেন। গত ২৮ আগস্ট আফাজ তার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে সকাল সাড়ে নয়টার দিকে তার নিজ বাড়িতে আসে। ওইদিন রাতে সে শ্বশুরবাড়ি ফিরে না যাওয়ায় তার স্ত্রী চায়না বেগম তার স্বামীর মোবাইলে ফোন করে তার বাবার বাড়িতে যেতে বললে তার স্বামী আগামীকাল যাবে বলে জানায়। এরপর থেকে তার মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওযা যায়। পরদিন ২৯ আগস্ট সকালে তার শয়নঘরের খাটের উপর তার মরদেহ পাওয়া যায়। জানা যায়, নেশা সেবন করাকে কেন্দ্র করে আফাজ উদ্দিনের মাথায়, ডান গালে ও গলায় গুরুতর রক্তাক্ত জখম করে তাকে হত্যা করে পালিয়ে যায় আসামীরা।
 
এ ঘটনায় মৃত আফাজের স্ত্রী চায়না বেগম বাদি হয়ে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর বগুড়া জেলার শেরপুর থানার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে ‌র‌্যাব-০৪, সিপিসি-০৩ মানিকগঞ্জের একটি চৌকস আভিযানিক দল বুধবার রাতে কাটিগ্রাম এলাকা হতে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির নিকট থেকে  মৃত আফাজ উদ্দিনের মোবাইল উদ্ধারসহ আসামী মজিদকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এমএসএম / এমএসএম

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ