বাজারের অংক
বাজারের অংক
একটা পেঁয়াজ তিন টাকা
ডিম সাড়ে বারো ,
কাঁচা মরিচের বেজায় ঝাল
আদা'র কথা ছাড়ো।
শ'য়ের নীচে ডাব নেই
নিত্য পণ্যে আগুন,
ষাটের নীচে যায়না কেনা
ঢেড়স পেঁপে বেগুন।
তেলের দাম কমেছে ঠিক
তাও নাগালের বাইরে,
তেল ছাড়া রান্না শিখি
উপায় তো আর নাইরে।
মাছ মাংস বাদই দিলাম
দাম ঠেকেছে পাহাড়ে,
শাক-পাতাই সম্বল এখন
ছা-পোষাদের আহারে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied