সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ীতে দোকান বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত মো. রিফাত হোসেন (২১) সোনাইমুড়ী পৌরসভার পূর্ব পাড়ার নূরু মিয়ার নতুন বাড়ির নূরু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী মাছ বাজারের বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী শিবলু জানান, নিহত রিফাত তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সে বাবার ব্যবসা পরিচালনা করত। প্রতিদিনের ন্যায় বুধবার সারাদিন বিশ্ব নূরানী ভাই ভাই মৎস্য আড়ৎ এ কাজ করছিল সে। রাতে নিজের দোকান বন্ধ করে বাড়ির যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন রিফাত। এরপর দোকানের সার্টার নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হয় রিফাত। পরে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ওসি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied