কুষ্টিয়ায় হত্যা মামলার প্রধান আসামী র্যাব এর হাতে গ্রেফতার
কুষ্টিয়া কুমারখালীতে হত্যা মামলা প্রধান আসামি'কে ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১২ এবং র্যাব-৪, সিপিসি-২ সাভার। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি কোম্পানি কমান্ডার গোলাম ফারুক, তিনি আরো বলেন, (৩০ আগস্ট) রাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কাঠাল বাগান এলাকা হতে পলাতক আসামি আলিমান শেখ আলিম (৩২) কে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত আলিমান শেখ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পশ্চিম লাহিনীপাড়ার ছলেমান শেখ এর ছেলে।
র্যাব এর প্রেস বিজ্ঞপ্তিত থেকে জানা যায়, গত ১৬ আগস্ট বিকেলে পশ্চিম লাহিনীপাড়া গ্রামে সাহেব আলী (৫০) এর স্ত্রীর চম্পা বেগম এর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী আলিমান শেখ (৩২) এর সঙ্গে কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত সাহেব আলী এর বাড়িতে এসে সাহেব আলীকে টানতে টানতে বাড়ির বাহিরে পুকুর পাড়ে নিয়ে যায় আলিমান শেখ ও তার পিতা ছলেমান শেখ।
সেই সময় সাহেব আলীর বুকের মাঝখানে সজোরে আঘাত করে আলিমান শেখ এবং অন্যান্য জায়গায় আঘাত করায় সাহেব আলী মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন সাহেব আলীকে সেখান থেকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে তিনি মারা যায়।
তারি পরিপ্রেক্ষিতে নিহতের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর-১৮/২৬৫, তারিখ-১৭ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার