মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ
কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন জেলে দগ্ধ হয়েছেন। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছড়া ৬নং ঘাটে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নৌকার মাঝি দুলাল (৩৭), শফিক (২৭), দিল আহমেদ (৩৪)। তবে তাৎক্ষণিকভাবে বাকি ৯ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।
পৌর কাউন্সিলর বলেন, বঙ্গোপসাগর থেকে ইলশি ধরে তারা ৬নং ঘাটে আসছিল। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পরে গিয়ে দেখি নোঙ্গর করা অবস্থায় নৌকায় থাকা রান্না করার গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটেছে। এতে নৌকার ১১ জন জেলে আগুনে ঝলসে গেছে। ওই সময় পাশে থাকা জেলেরা তাদের উদ্ধার করে ঘাটে পৌঁছে দেয়।
ভুক্তভোগী নৌকার মাঝি দুলাল বলেন, তরকারি গরম করছিল ওই সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আমিসহ নৌকার ১১ জন গুরুতর আহত হয়েছে। আমাদের মধ্যে অনেকেরই আবস্থা খারাপ। তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে ।
এমএসএম / এমএসএম
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার