ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় অগ্নীকান্ডের ঘটনায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৪৪
মানিকগঞ্জের সাটুরিয়া বাজারে অগ্নীকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের  মালামাল সহ স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেছেন। এই অগ্নীকান্ডে বাজারের পল্লীসেবা বাসষ্ট্যান্ড এলাকার পাটের গুদাম, ফলের গুদাম ও একটি ষ্টিল কারখানা মালামাল পুড়ে গেছে।
 
শুক্রবার সকাল ৬টার দিকে সাটুরিয়া বাজারের পল্লীসেবা বাসষ্ট্যান্ড এলাকায় এই আগুনের সুত্রপাত হয়।
 
পরে সাটুরিয়া ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ৩ ঘন্টা কাজ করে সকাল ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। 
তবে আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের  আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে।
 
সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সাথে সাথে 
ফায়ার সার্বিস কর্মীরা ঘটনাস্থলে চলে যায়। পরে ২টি ইউনিট ৩ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 
 
ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে মোহাম্মদ হোসেনের ১০ লক্ষ টাকার পাট, ১ লক্ষ টাকার ফল এবং মন্তোষ রাজবংশীর ৮ লক্ষ টাকার ষ্টিল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত