ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই হ্রদে


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১-৯-২০২৩ দুপুর ২:৪৭
দীর্ঘ চার মাস ১২ দিনের মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু করেছে জেলেরা। কাপ্তাই হ্রদের মাছ নিষেধাজ্ঞার ইতিহাসে এবারই টানা ১৩২দিন মাছ আহরণে নিষেধাজ্ঞা ছিল। গত ১৯ জুলাই হ্রদে তিনমাসের মৎস্য আহরণের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় দুই দফায় আরো এক মাস ১২ দিন মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিলো।  
 
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথমদিন শুক্রবার সকাল থেকে কাপ্তাই হ্রদের অবতরণ ঘাটগুলোতে সারি সারি চাপিলা, কাচকি সহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভীর করছে জেলের বোট। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছে ট্রাকে। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাই ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
 
এসময় কয়েকজন মৎস্য ব্যবসায়ীর সাথে কথা হলে তারা জানান, প্রথমদিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তারা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ শিকার করা সম্ভব হবে। এদিকে দীর্ঘ ১৩২ দিনের অপেক্ষার অবসান হওয়ায় স্বস্তি ফিরেছে জেলেদের মাঝেও। 
 
স্থানীয় কয়েকজন জেলে জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এবছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কেচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট। কেউ কেউ প্রথম দিকেই মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। বলছেন, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায়নি। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূইয়া বলেন, দীর্ঘ  চার মাস ১২ দিন পরে ১লা সেপ্টেম্বর থেকে হ্রদে মৎস্য আহরন, বিপনন ও সংরক্ষণের নিষেধাজ্ঞা উঠে গেছে। এবছর হ্রদের পানির থাকার মৎস্য আহরণ আশানুরুপ হবে। এই দীর্ঘ বন্ধে জেলে ও ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে আমরা আশা করছি তাদের এই ক্ষতি পোষাণো সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক

ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান

আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও

ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি

উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল

১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ

গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন