সবার আগে সুপার ফোরে পাকিস্তান, নেপাল ম্যাচে চোখ ভারতের
ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ ভেসে গেল ক্যান্ডির বেরসিক বৃষ্টিতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার এশিয়া কাপের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দল ১ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে উড়িয়ে দিয়ে আগেই ২ পয়েন্ট পেয়েছিল বাবর আজমরা। আজ ১ পয়েন্ট নিয়ে এ গ্রুপ থেকে সবার আগে সুপার নিশ্চিত করেছে পাকিস্তান।
অন্যদিকে একটি পয়েন্ট পেয়েছে ভারতও। ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরের লড়াইয়ে এগিয়ে আছে রোহিত শর্মারা। আগামী ৪ সেপ্টেম্বর ক্যান্ডিতে নেপালের মুখোমুখি হবে ভারত। এশিয়া কাপের নবাগত নেপাল প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে পিছিয়ে আছে। সুপার ফোরে যেতে হলে শক্তিশালী ভারতকে হারাতে হবে!
ভারতের জন্য সমীকরণ কিছুটা স্বস্তির। ম্যাচটি জিততে পারলে কিংবা পরিত্যক্ত হলেও পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে চলে যাবে রোহিত-কোহলিরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছে ভারত। যেখানে ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া ৮২ রান করেছেন ইশান কিষাণ। পাকিস্তানের হয়ে ৩৫ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার আফ্রিদি। এরপর বৃষ্টি বাধায় লক্ষ্য তাড়ায় নামতে পারেনি পাকিস্তান।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ