বাজারে এল নতুন স্মার্টফোন রিয়েলমি সি৫১
তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি চ্যাম্পিয়ন সিরিজের স্মার্টফোন সি৫১ উন্মোচন করেছে। এই সিরিজের লক্ষ্য কোনো আপোষ ছাড়াই নির্দিষ্ট স্মার্টফোন সেগমেন্টে অবিশ্বাস্য সব ফিচার নিয়ে আসা। নো লিপ, নো লঞ্চ, ব্র্যান্ড প্রতিজ্ঞার সাথে সামঞ্জস্য রেখে সি৫১ এ ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় ফিচারগুলোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ১৫ হাজার ৯৯৯ টাকা দামের ফোনটিতে চারটি ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড নিয়ে আসা হয়েছে। সি৫১ -এ রয়েছে চমৎকার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সুপার ফাস্ট ৩৩ ওয়াটের সুপারভুক চার্জ এবং স্টাইলিশ গ্লিটারিং ডিজাইন। সাথে থাকছে ৬৪ জিবির স্টোরেজ। উন্মোচন উপলক্ষে দারাজে অনলাইন ফ্ল্যাশ সেল আয়োজন করেছে রিয়েলমি। নতুন সি৫১ ফোনটি অপেক্ষাকৃত কম মূল্যে কিনতে পারবেন আগ্রহীরা। ফ্ল্যাশ সেল চলাকালে, দারাজ ভাউচার ব্যবহার করে সি৫১ কেনা যাবে ছাড়কৃত মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকায়। পাশাপাশি, ক্রেতারা বিনাসুদে সহজ মাসিক কিস্তি সুবিধা, এক্সপ্রেস ডেলিভারি ও ব্র্যান্ড ওয়্যারেন্টি উপভোগ করবেন। রিয়েলমি সি৫১ স্মার্টফোন মাত্র ২৮ মিনিট চার্জে ৫০ শতাংশ চার্জ হবে। ১০ ওয়াটের সি৩১ স্মার্টফোনের তুলনায়, সি৫১ এ চার্জিং গতি দ্বিগুণ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি। সি৫১ -এর চার্জিং পারফরমেন্স ব্যবহারকারীর প্রতিদিনকার ফোন ব্যবহারের অভিজ্ঞতা করবে সমৃদ্ধ ও ঝামেলাবিহীন। ফটোগ্রাফি নিয়ে আগ্রহীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে এফ/১ দশমিক ৮ অ্যাপারচার এবং একটি ৫ মেগাপিক্সেল লেন্স যা সকল অ্যাঙ্গেল থেকে এইচডি ছবি তুলতে ভূমিকা রাখবে। এছাড়াও, রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা আনন্দদায়ক মুহূর্তকে নিখুঁত ডিটেইলে ফ্রেমবন্দী করবে। পাশাপাশি, বিস্তৃত পরিসরের উদ্ভাবনী সব ইমেজ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পছন্দের স্টাইলে ছবি তুলতে পারবেন সি৫১ দিয়ে। রিয়েলমি সি৫১ -এ ব্যবহারকারীদের স্টোরেজ নিয়ে চিন্তা করতে হবে না – দুশ্চিন্তাবিহীন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতে ফোনটিতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। এর ডায়নামিক র্যাম এক্সপানশন প্রযুক্তির ফলে সিয়েলমি সি৫১ র্যাম বৃদ্ধি করা যাবে ৪ জিবি পর্যন্ত এবং ৮ জিবি’র মতো অভিজ্ঞতা পাওয়া যাবে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ