ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গোল করতে না পারায় প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরে অভযোগ


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:২৮

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফুটবল খেলা চলাকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়কে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভাউলাগঞ্জ মাঠে শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসা ও হাজী আজাহার আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী খেলোয়াড় ও শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র দৌলত ইসলাম বলেন, সোমবার খেলার শেষ পর্যায়ে এসেও গোল করতে পারেনি প্রতিদ্বন্দ্বী দল। এই সময় হাজী আজাহার আলী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন খেলোয়াড়দের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কথা বলেন। খেলা চলাকালীন পেছন থেকে আমার পায়ে লাথি দেয় প্রতিদ্বন্দ্বী এক খেলোয়াড়। আমি এই ঘটনায় প্রতিবাদ করলে তাদের খেলোয়াড়সহ প্রায় ১৫-২০ জন মিলে আমাকে মারধর করে। আমাদের মাদ্রাসার পিয়ন মাহমুদুলসহ অনেকেই আমাকে রক্ষায় এগিয়ে এলে তারাও মারধরের শিকার হন। পরে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন আছি।

এই ঘটনায় শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট রুহুল আমিন দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। হাজী আজাহার উদ্দীন দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীনকে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার