ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই প্রেস ক্লাবে মতবিনিময় করলেন কাপ্তাই ইউএনও মো: মহিউদ্দিন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৫-৯-২০২৩ দুপুর ৩:৫৩
রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বলেন,  সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পন। তাঁরা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশন করে সমাজ এবং রাষ্ট্রের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের  নানা অসংগতিও  তাদের লেখনীর মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরবেন। 
 
তিনি মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর)  সকাল ১০ টায় কাপ্তাই প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। 
 
উপজেলা সদর প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই সহকারী কমিশনার ( ভূমি)  সৈয়দ ফারহানা পৃথা, রাঙামাটি জেলা পরিষদ এর সাবেক সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা,  কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্ল্যা আল বাকের, কাপ্তাই  সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া  এবং উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু।
 
মতবিনিময় সভায় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু