ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

চুয়েটে পদার্থবিজ্ঞান বিভাগের কনফারেন্স কাল যোগ দিচ্ছেন বিদেশি বিজ্ঞানীরা


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ১:১৯

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে “উদীয়মান ভবিষ্যতের জন্য পদার্থবিজ্ঞান” (Physics Research for Emerging Future) স্লোগানে দেশ-বিদেশের পদার্থবিজ্ঞানের শিক্ষা ও গবেষণার সর্বশেষ অগ্রগতি নিয়ে আগামী ৭-৮ই সেপ্টেম্বর দুইদিনব্যাপী ৫ম বারের মত “5th International Conference on Physics for Sustainable Development & Technology (ICPSDT-2023)” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুইদিনব্যাপী কনফারেন্সে ৪টি কী-নোট স্পিস, ১৪টি ইনভাইটেড স্পিস ও ১৪টি টেকনিক্যাল সেশনে ১১২টি প্রবন্ধ গবেষক এবং ১টি পোস্টার সেশনে ৫৭টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, চীন, ভারত, জাপানসহ পৃথিবীর বিভিন্ন দেশ হতে পদার্থবিজ্ঞান বিষয়ের কয়েকশত শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী, প্রফেশনাল এবং উদ্যোক্তাদের মিলনমেলা বসবে। উক্ত কনফারেন্সে পদার্থবিজ্ঞানের বিষয়ের পাশাপাশি বিশ্বের আলোচিত ইস্যু ‘টেকসই উন্নয়ন ও প্রযুক্তি’ বিষয়ক গুরুত্বপূর্ণ প্রবন্ধসমূহ উপস্থাপিত হবে। কনফারেন্সের এবারের থিম হচ্ছে-  Physics Research for Emerging Future। এ উপলক্ষ্যে ৫ই সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকাল ৩.৩০ ঘটিকায় চুয়েটের পশ্চিম গ্যালারি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স সেক্রেটারি ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন কনফারেন্স চেয়ার ও পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. স্বপন কুমার রায়, টেকনিক্যাল কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন, টেকনিক্যাল কমিটির সচিব অধ্যাপক ড. এইচ.এম.এ.আর. মারুফ, অর্থ কমিটির কোষাধক্ষ অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন, আয়োজক কমিটির সদস্য অধ্যাপক ড. অনিমেশ কুমার চক্রবর্তী, আয়োজক কমিটির যুগ্ন সচিব অধ্যাপক ড. নুসরাত জাহান, প্রভাষক মোঃ জাহিদ, সহকারী অধ্যাপক মিসেস আরজুমান আরা বেগম, হাসান, সহযোগী অধ্যাপক ড. মোঃ মুক্তার হোসেন, প্রভাষক মিসেস সিনথীয়া বিনতে খলিল এবং প্রভাষক মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাচার্য দপ্তরের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান