বালাগঞ্জে আড়াই লক্ষ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহালে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়ে ধ্বংস করা হয়। এবং ওই ইউনিয়নের উমর আলী (বনগাঁও), উপেন্দ্র (তেঘড়িয়া) নামীয় দুইজনকে ১ হাজার করে ২ হাজার টাকা জরিমানা করা হয়। প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার দিকনির্দেশনায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
হাওড় অঞ্চলে দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার ৫ সেপ্টেম্বর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য দপ্তরের বাস্তবায়নে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা অবধি অভিযানে আড়াই লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী (ম্যাজিক), বস্তা জাল, মশারী (কাপড়ী) জাল, কারেন্ট জাল জব্দ করে উৎসুক জনতার সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক (অ:দা:) ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
জনসম্মুখে জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, বাংলাবাজারের ব্যবসায়ী, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অভিযান শেষে উপজেলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস বলেন, দেওয়ানবাজার ইউনিয়নের ভেড়াঘাগটিয়া বিল জলমহাল ও আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো জব্দ করে জনসম্মুখে পুড়ে বিনষ্ট করা হয়। অবৈধ জাল দিয়ে ছোট মাছের পোনা ও মা মাছ ধরে ফেললে মাছের সংকট এবং আমিষের ঘাটতি দেখা দিবে। পরিশেষে সবাইকে মা মাছ ও ছোট পোনা মাছ না ধরার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ওইদিন (৫ সেপ্টেম্বর) সারাদিন ব্যাপী কুকুরাইল, কুবেরাইল, আজিজপুর বাজার, মোরারবাজার সহ আশপাশ এলাকায় ছোট মাছ না ধরার জন্য মাইকিং করে প্রচার প্রচারণা করা হয়েছিলো। এবং গত ৪ সেপ্টেম্বর বিকেলে জনকল্যাণ বাজারের পাশে জেলে সহ সাধারণ মানুষ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গদের সাথে দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত