আড়ানী পৌর কুশাবাড়ীয়া গ্রামে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
রাজশাহীর বাঘা উপজেলা আড়ানী পৌরসভার ১নং ওয়ার্ড কুশাবাড়ীয়া গ্রামের নদীর পাশ থেকে গত সোমবার ৪সেপ্টেম্বর আনুমানিক সন্ধা৬ টার সময় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা বাঘা থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের অবগত করলে বাঘা থানার ওসি(তদন্ত) সবুজ রানা ও পুলিশ টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
এলাকা বাসি জানান, তাকে আড়ানী পৌর বাজারে দোকানে দোকানে থেকে ভিক্ষা করতে দেখা গেছে। এই বিষয়ে বাঘা থানার ওসি তদন্ত মোঃ সবুজ রানা জানায়, আড়ানী কুশাবাড়ীয়া এলাকা থেকে ফোনে একজন থানায় খবর দেন- খবর পেয়ে বাঘা থানা পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাশের পরনে লুঙ্গি, খালিগা ও মুখে পাকা দাঁড়ি সহ একটি বাজারের ব্যাগ পাওয়া যায়,ব্যাগে কিছু খুচরো পয়সা গামছা লুঙ্গি পাওয়া যায়।উল্লেখ্য, যে গত সোমবার বিভিন্ন অনলাইন পত্রিকা ফেসবুক টুইটার whatsapp-এর মাধ্যমে লাশের ছবি সহ সংবাদ প্রকাশ করা হয়েছে কিন্তু এখনো কোন সন্ধান পাওয়া যায় নি যদি কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান জেনে থাকেন এসআই মোঃ শাহনেওয়াজ সজল, বাঘা থানা, রাজশাহী মোবা-০১৭৬৭৫৭৬৪৪৮ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।এই বিষয়ে, বাঘা থানায় এ বিষয়ে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।বর্তমানে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে ।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা
বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু
অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ
সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি
খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা
নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার