ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাঁশখালীর প্রধান সড়কে ট্রাকের ধাক্কায় নিহত ১


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৮-২০২১ বিকাল ৬:১৩

চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রলি ড্রাইভার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রধান সড়কের দারোগা বাজারের সামান্য দক্ষিণে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকসার পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় উত্তর দিক আসা একটি ছোট ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই ধাক্কা খেয়ে ট্রলির ড্রাইভার জাফর আহমদ ঘটনাস্থলে নিহত হন। নিহত জাফর আহমদ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাপলাপাড়ার মৃত হাকিম আলীর ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিউল কবির বলেন, সড়ক দুর্ঘটনায় এক ট্রলি ড্রাইভার নিহত হয়েছেন। ট্রাকটি পালিয়ে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি।

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন