ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবালয়ে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৩:২৭
ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী। 
 
এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টার দিকে শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রমের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আরুয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। 
 
এ সময় মন্দির কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, পরিচালক কৃষ্ণপদ সরকার, শিবালয় শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি মাদব চন্দ্র দাস, শিবালয় উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি শাহিন মাহমুদ নায়র, মন্দির কমিটির সদস্য সুকুমার চন্দ্র দাস, সুজন কুমার দাস, সুব্রত দাস,  প্রশান্ত কুমার দাস, রাম প্রসাদ চন্দ্র  দাস, গুরুদাস পালসহ সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠনসহ ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা অংশ নেন।
 
এ ছাড়া শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, ধর্মীয় সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেন নালী পশ্চিম পাড়া বারোয়ারী হরিসভা সেবাশ্রমের জন্মাষ্টমী উদযাপন পরিষদ।
 
পরে প্রসাদ বিতরণ, বিকালে ভক্তিমূলক গানের অনুষ্ঠান, রাতে কৃষ্ণ নীলা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
 
এছাড়া শুভ জন্মাষ্টমী উপলক্ষে মানিকগঞ্জের ৭ টি উপজেলা ও ২ টি পৌরসভা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পৃথক ভাবে দিবসটি উদযাপন করছেন।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত