ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাউজানে লোকালয়ে বেড়েছে বানরের বিচরণ


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৩৬

পাহাড়ে খাদ্যের অভাবে প্রতিনিয়ত ক্ষুধার্ত বানর এখন গ্রামে ঢুকে পড়ছেন। মানুষের সাথে তারও বসবাস শুরু করে দিয়েছেন। দলবেঁধে একদল বানর হানা দিচ্ছে গ্রামবাসীর ফসলী জমিতে। এছাড়াও বাড়ির আঙিনায় লাগানো ফসলে হানা দিচ্ছেন ছোট বড় বানর। এই বানরের উপদ্রব গ্রামে প্রতিনিয়ত বাড়লেও মানুষ তাদের আচরণে তেমন একটা অতিষ্ঠ নয়। কারণ মানুষ মনে করেছেন পাহাড়ে ব্যাপক খাদ্যের অভাবে তারা লোকালয়ে খাবারের সন্ধানে প্রবেশ করছেন। উপজেলার পাহাড়তলী ইউনিয়ন, কদলপুর ও নাতোয়ান বাগিচা এলাকার কয়েকটি এলাকায় বর্তমানে বানর মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়েন। উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া ও কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এই বানরের দৃশ্য চোখে পড়ে ঘরের চালে, কিংবা গাছের ওপর বসে থাকতে। বানর গুলো খাদ্য সংকটে খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে এলাকার লোকালয়ে তাদের উপদ্রব বেড়েছে। বানরদের সুবিধাজনক জায়গায় খাবার সন্ধান করেন।  এলাকাবাসী বলছেন, বন জঙ্গল কমে যাওয়ায় ও পাহাড়ে খাবার না পেয়ে বানরগুলো খাবারের জন্য গ্রামে ছুটছে। বানর গুলো গ্রামে যাই খুঁজে পাচ্ছেন তা খেয়ে জীবিকা নির্বাহ করছেন। তবে উপজেলার পাহাড়তলী ইউনিয়ন ও কদলপুর ইউনিয়নের পাহাড়ি বন জঙ্গলে হরিণ, মেছোবাঘ, হনুমান, বাগডাশ, বানর, শিয়াল, খরগোশসহ নানা প্রজাতির বন্য প্রাণী প্রায় সময় দেখা যাই।

ছবির ক্যাপশন: খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে বানর, বুধবার ছবিটি উপজেলার শাহাদুল্লাহ কাজীর বাড়ি থেকে তুলা।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান