ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ, অতপর চাঁদা দাবি, গ্রেফতার-১


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৪৬

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ ও অশ্লীল ছবি সংরক্ষণ করে চাঁদা দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার মেহেদী হাসান আসিফ (২৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাবুনগর গ্রামের লুতু ড্রাইভার বাড়ির আমির হোসেনের ছেলে।  

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  এর আগে, গতকাল মঙ্গলবার  নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার মাইজদী পৌর পার্কের প্রধান ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, ভিকটিম (১৮) লিখিত অভিযোগে জানান, জনৈক ব্যক্তি তার সরলতার সুযোগ নিয়ে কিছু ভিডিও মোবাইল ফোনে ধারণ করে এবং কিছু আপত্তিকর ছবি সংরক্ষণ করে চাঁদা দাবি করেন। অভিযোগের  সত্যতা যাচাইয়ের জন্য মেহেদী হাসান আসিফকে আটক করে ডিবি পুলিশ। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন  ও পেনড্রাইভে সংরক্ষিত অবস্থায় ভিকটিমের আপত্তিকর ভিডিও ও অশ্লীল ছবি পাওয়া যায়।  তাৎক্ষণিক ১টি মোবাইল ও ১টি পেনড্রাইভ ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ঘটনাতর সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জন্য ভিকটিম ও আসামি এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত