ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ঢাকের বাড়ী-নাচ-গানে পালিত হলো জন্মাষ্টমী


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৬-৯-২০২৩ দুপুর ৪:৫৩
মন মাতানো ঢাকের বাড়ী আর সেই তালে তাল মিলিয়ে নারী-পুরুষের নাচ, গান, সুদীর্ঘ পদযাত্রা ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হলো শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম জন্মবার্ষিকী।
 
১৮ অথবা ২১ জুলাই, ৩২২৮ খ্রিস্টপূর্ব মথুরা, শূরসেন রাজ্য (বর্তমান উত্তর প্রদেশ, ভারত) ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণ মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন তিনি। এরপর থেকে এই দিনটিতে শ্রী কৃষ্ণের জন্মোৎসব পালন করে আসছে সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মত এবারও পালিত হলো ভগবান শ্রী কৃষ্ণের জন্মৎসব ! 
 
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় নগরীর সাহেব বাজার শ্রী শ্রী গোপীনাথ ও লক্ষীনারায়ণ দেব বিগ্রহ (হুনুমানজিউ আঁখড়া) মন্দির থেকে বর্ণাঢ্য পদযাত্রা বের হয়ে নগরীর কুমারপাড়া হয়ে মনিচত্বর ও রানিবাজার বাটারমোড় প্রদক্ষিণ করে পুনরায় হুনুমানজিউর আঁখড়ায় গিয়ে শেষ হয়। এর আগে মন্দিরের সামনে প্রায় ঘন্টা ব্যাপি ধর্মীয় আলোচনা ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। 
 
এসময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড: শরৎ চন্দ্র সরকারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার বিল্পব বিজয় তালুকদার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আলী কামাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহনগর শাখা ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন জাতীয় পরিষদের সদস্য শ্রী কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি সাধন সরকার, যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ রনজিৎ সাহা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা,  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জল ঘোষ-সহ মহানগরীর সকল মন্দিরের ভক্তগণ। 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন

রাণীনগরে ইউএনও রাকিবুল হাসানের বদলি বাতিলের দাবিতে নেটিজেনরা

বেনাপোল বন্দরে গেটপাশ জটিলতা: দুই দিন পর আমদানি শুরু

‎অপরাধমুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগ, নিম্নমানের চারা বিতরণে ক্ষোভ

সাতক্ষীরায় মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেঞ্জের ডি আইজি

খাঁনপুর জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

নেত্রকোণার দুর্গাপুরে সচেতনতামূলক মাদকবিরোধী সমাবেশে-জেলা পুলিশ সুপার

ইউএনও থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খাদিজা বেগম