লাবিবা পরিবহণের ড্রাইভারের ভুলে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় স্পটেই প্রাণ গেল তিন জনের
বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের রামের খোলা নামক এলাকায় একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাড়িয়ে ছিল। লাবিবা পরিবহণের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা আসছিল। রাত আনুমানিক ৪ টায় এক্সপ্রেস ওয়েতে দাড়িয়ে থাকা মালবাহী ট্রাকটিকে লাবিবা পরিবহণের অসতর্ক ড্রাইভার ধাক্কা দিলে নিজের বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস ওয়ের রেলিং এ সজোরে আঘাত করে এবং যাত্রীবাহী বাসটি দুমড়ে মুচড়ে স্পটেই ৩ (তিন) জন নিহতসহ কমপক্ষে ১২ জন আহত হয়।
আহতদের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের মধ্যে কতোজন মারা গেছে তা এখনও জানা যায়নি। গুরুতর আহত পটুয়াখালীর দুমকী উপজেলার জলিসা গ্রামের মৃত আবদুল হাই খানের পুত্র মোঃ মাসুম বিল্লাহ'র বাম পা কেটে ফেলতে হয়েছে এবং বাম হাতের অবস্থাও ভালো নয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দুর্ঘটনা কবলিত বাস ও বিকল ট্রাকটি হাসাড়া হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। দাড়িয়ে থাকা বিকল ট্রাকটিকে যাত্রীবাহী বাসটির ড্রাইভারের অদক্ষতা, অবহেলা অথবা ঘুমের কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে আহতদের স্বজনরা মনে করছেন। তারা গাড়ীর ফিটনেস, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে। এক্ষেত্রে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ভুক্তভুগিদের প্রয়োজনীয় ক্ষতিপূরণসহ দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত না করলে প্রতিনিয়ত এক্সপ্রেস ওয়েতে এধরণের অনভিপ্রেত দুর্ঘটনা ঘটতেই থাকবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন