কামারখন্দে এম,এইচ,ভি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত
সিরাজগঞ্জের কামারখন্দ কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার(এম,এইচ,ভি) কার্যক্রম বন্ধ ঘোষনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলার কামারখন্দে এম এইচ ভি দের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত। আজ সকাল ১১ টায় কামারখন্দ উপজেলা প্রেসক্লাবের
সামনে এম,এইচ,ভি এসোসিয়েশন আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ট্রাস্ট(সি,সি,এইচ,এস,টি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার(সি,বি,এইচ,সি) অপারেশনাল প্ল্যানের আওতায় সারা দেশে ১৯ টি জেলায় ১০৭ টি উপজেলার কমিউনিটি ক্লিনিক সমূহে ২১০০০ মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার(এম,এইচ,ভি) মাঠ পর্যায়ে কর্মরত আছেন।গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে
স্বাস্থ্যসেবা পৌছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।খানা তথ্য সংগ্রহ ও ভিজিট করে সম্ভাব্য রোগীকে সি সি তে প্রেরণ,উঠান বৈঠকের মাধ্যমে স্বাস্থ্যশিক্ষা দিয়ে জনগণ কে সচেতন করা,যক্ষা ভায়া ও ইপিআই ক্যাম্প পরিচালনায় দায়িত্ব পালন করতে হয় এম,এইচ,ভি দের। সপ্তাহে ছয় দিন কর্মদিবস। এত কাজ তবু ও তাদের মাসিক ৩৬০০ টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়।কিন্তু সি,বি,এইচ,সি কর্তৃক এম এইচ ভি সংক্রান্ত সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষনা করায় ২১০০০ এম এইচ ভি হতাশ। তাই তারা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এসময় তারা জয় বাংলা,জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাচাঁয় প্রাণ, এসব স্লোগান দিতে থাকে। এম,এইচ,ভি এ্যাসোসিয়েশন কামারখন্দ উপজেলা শাখার সভাপতি আবু শাহান ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (ফনি)
জানান, প্রকল্প টা বন্ধ হয়ে গেলে আমরা ২১০০০ পরিবার অসহায় হয়ে যাবো তাই মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। তাদের মূল দাবী এম,এইচ,ভি সংক্রান্ত সার্বিক কার্যক্রম বন্ধের নোটিশ প্রত্যাহার করে কর্মস্থলে থাকার সুযোগ দিতে হবে এবং সাম্প্রতিক সময়ে পণ্যদ্রব্যের বাজার মূল্য বিবেচনায় সম্মানী ভাতা বৃদ্ধি করতে হবে।এ সময়
আরো উপস্থিত ছিলেন
কামারখন্দ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের সকল এম,এইচ,ভি বৃন্দ।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied