রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষা পদক, আট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হলেন যারা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এর আওতায় আট ক্যাটাগরিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা, শিক্ষক ও শ্রেষ্ঠ বিদ্যালয় এবং ব্যবস্থাপনা কমিটিতে যারা ভালো করেছেন। তাদের নির্বাচিত করে তালিকা প্রকাশ করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
গত (৭ই সেপ্টেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দেখা যায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সীমান্ত কুমার বসাক শ্রেষ্ঠ সহকারী শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। বলঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজহান আলী ও মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সহকারী শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন বাকসা সুন্দুরপর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা, রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিমা সিদ্দিকা।
অপরদিকে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলারা বেগম শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে ভরনিয়া মশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুর রহমান শামীম শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন শনিবার বলেন, প্রতি বছরের শিক্ষা সপ্তাহে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় থেকে আবেদনের মাধ্যমে আট ক্যাটাগরিরতে বার্ষিক কর্মমূল্যয়নের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠতা নির্বাচিত করা হয়। নির্বাচিতদের তালিকা বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। নির্বাচিতদের মাঝে খুব শিগগির পদক ও সনদপত্র বিতরণ করে সম্মানিত করা হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied