তানোরে হ্যান্ডকাফ ও আইডি কার্ডসহ ৩ ভূয়া পুলিশ আটক
রাজশাহীর তানোরে হ্যান্ডকাফ ও ভুয়া আইডি কার্ড দেখিয়ে পুলিশ পরিচয়ে আদিবাসী পল্লীতে গিয়ে চাঁদা আদায়ের সময় ৩ ভূয়া পুলিশকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আটকরা হলেন- তানোর পৌর এলাকার মাসিন্দা মহল্লার আসাদুল ইসলামের পুত্র রাকিব হোসেন (৩০), তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের তোফাজ্জুল হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম (২৫) এবং দেবিপুর গ্রামের মহাসিন আলীর পুত্র সিএনজি চালক মুন্না সরকার (২৩)।এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার শিকপুর আদিবাসী পল্লীতে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৩ জনকে পুলিশ স্কটসহ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গভীর রাতে গ্রেপ্তাকৃত ৩ জনসহ আরো ২/৩ জন সিএনজি নিয়ে বাধাইড় ইউপির শিকপুর গ্রামের দিয়াড়া পাড়ার আদিবাসী পল্লীতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে চাঁদা বাজি করছিলো। এসময় স্থানীয়দের মধ্য সন্দেহের সৃষ্টি হলে তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩জন পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত