ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

শিক্ষা উপকরণ পেয়ে খুশি শিক্ষার্থীরা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণগুলো তুলে দেন। শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে- স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম।

শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থী সুমাইয়া খাতুন, রাব্বী ও পারভীন সুলতানা বলেন- শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, টিফিন বক্স, খাতা ও কলম পেয়ে অনেক খুশি হয়েছে। এতে করে আমাদের পড়ালেখায় আরও উৎসাহ যোগাবে। এরকম উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অনুরোধ করব পরবর্তীতে এ ধারা অব্যাহত থাকে।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা: নার্গিস বেগম বলেন, শিক্ষার মানউন্নয়নে ও পড়াশোনায় শিক্ষার্থীদের মনোযোগী করার লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করতে পেরে আনন্দিত। শিক্ষা উপকরণ বিতরণ এটি একটি ধারাবাহিক কাজ। শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত