ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ধামইরহাটে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১১:৯

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিনোফার্মের ভেরোসেল নামক করোনা প্রতিরোধক টিকা আজ শনিবার (৭ ‍আগস্ট) থেকে দেশব্যাপী প্রদান করা হচ্ছে। সকাল ৯টায় ধামইরহাট সরকারি এম এম কলেজে ও পরে উমার ইউনিয়নের ওয়ার্ডবাসীদের সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় সুষ্ঠুভাবে টিকা প্রদানের লক্ষ্যে ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমানের নেতৃত্বে একাধিক স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে দেখা গেছে, পাশাপাশি উমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজহারুল ইসলাম সুশৃঙ্খলভাবে টিকা নিতে টিকাকেন্দ্রে সহযোগিতা করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরিদুজ্জামান, ওসি আবদুল মমিন, আবাসিক মেডিকেল অফিসার ফয়সাল আহমেদ, মেডিকেল অফিসার জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, মেহেদী হাসান, কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, মো. আলতাব হোসেন, একরামুল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক হারুন আল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, এসিল্যান্ডসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্য ইউনিয়নে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। 

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে ৬০০ করে ৮টি ইউনিয়নে মোট ৪ হাজার ৮০০ ‍এবং ধামইরহাট পৌরসভায় ৯০০ টিকা প্রদান করা হবে। আগামী ১৪ আগস্ট থেকে গণটিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, টিকাদান সম্পন্ন করতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবী ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংগঠন ফ্রিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে সহযোগিতা করে যাচ্ছে।

এমএসএম / জামান

গজারিয়ায় ৯ই মে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পটুয়াখালী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইলচেয়ার দিয়ে স্বর্গীয়া মা'র অসিহত পূরন...

ধুনটে অসহায়দের স্বপ্নে নতুন আলো, মিলল গবাদিপশু ও অর্থ সহায়তা

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে মাছ জব্দ, বিক্রির অভিযোগে তোলপাড়

চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে  চলছে পারাপার

শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট সাকিল আহমাদের নাম ঘোষণা

শ্রীমঙ্গলে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু, বর্ণাঢ্য র‌্যালি ও চেকপোস্ট কার্যক্রম শুরু

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ধামরাইয়ে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৫ বছরে দেশে ২০ কোটি গাছ রোপণ করা হবে ত্রানমন্ত্রী

তিস্তার চর থেকে হারিয়ে যাচ্ছে কাউনের সবুজ মাঠ

যশোরে অরক্ষিত ক্রসিংয়ে ফের দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত ট্রাকচালক