ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, কথিত দুই সাংবাদিক আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৯-২০২৩ দুপুর ৪:৩৫
মানিকগঞ্জে সাংবাদিক পরিচয়ে মাংসের দোকানে ২ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগে কথিত দুই সাংবাদিককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়েছ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ,সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
 
আটককৃতরা হলো, মানিকগঞ্জ সদর উপজেলার কাচারিকান্দি এলাকার মৃত হোসেন মোল্লার ছেলে মোঃ বজলুর রহমান (২৮) এবং সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকার মৃত কদম আলী বিশ্বাসের ছেলে মোঃ হারুন উর রশিদ (৫৩)। এদের মধ্যে বজলুর রহমান নিজেকে দৈনিক খবরের আলো  ও তালাশ টাইম পত্রিকার প্রতিনিধি ও হারুন উর রশিদ  দৈনিক গণমুক্তি, জি বাংলা টিভি ও দৈনিক ক্রাইম টালাশ পত্রিকার প্রতিনিধি দাবী করেন।
 
র‌্যাবের কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, ভোরের দিকে আটককৃত হারুন উর রশিদ ও বজলুর রহমান নামে কথিত সাংবাদিক সদর উপজেলার জয়রা এলাকার মাংস বিক্রেতা আবুল কাশেমের বাসস্ট্যান্ডের দোকানে যায়। সেখানে গিয়ে তারা অভিযোগ তুলে  অসুস্থ গরু জবাই করে দোকানে মাংস বিক্রি করা হচ্ছে। এসময় তারা মাংস ব্যবসায়ীকে নানা রকম ভয় ভীতি দেখায়। এসময় মাংস বিক্রেতা জবাইকৃত পশুর বৈধ সার্টিফিকেট আছে বলে জানায় কথিত সাংবাদিকদের। কিন্তু তাতে আরো ক্ষিপ্ত হয় তারা। পরে মাংস বিক্রেতার কাছে ওই কথিত সাংবাদিকরা দুই লাখ টাকা চাঁদাদাবি করে বিষয়টি মিংমাসা করার প্রস্তাব দেয়। অন্যথায় ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করে মাংস বিক্রেতাকে ৭ বছরের জেল খাটানোর হুমকি দেয় তারা। এসময় মাংস ব্যবসায়ী আবুল কাশেম আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানালে তারা কথিত দুই  সাংবাদিককে আটক করে র‌্যাবকে অবহিত করে। 
 
র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন অর রশিদ ও বজলুর রহমান স্বীকার করেছে যে, তারা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে মিথ্যা ও বানোয়াট তথ্যাদি তৈরী করত। এরপর বিভিন্ন ব্যবসায়ী ও লোকজনকে জেল-জরিমানার ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে নিরীহ ও অসহায় লোকজনের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিত।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত