ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে অগ্নিকাণ্ড : আজ হস্তান্তর হবে আরো ২১ মৃতদেহ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২১ দুপুর ১১:১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আরো ২১টি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে আজ শনিবার (৭ আগস্ট)। তাদের মধ্যে ১০ জনই কিশোরগঞ্জের। দ্বিতীয় দফায় হস্তান্তর হওয়া ১০ শ্রমিকের ম‍ৃতদেহের মধ্যে জেলার সদর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীসহ ৫ জন, করিমগঞ্জ উপজেলার ২ জন, কটিয়াদী উপজেলার ২ জন ও মিঠামইন উপজেলার ১ জন রয়েছেন।
⁠
তারা হলেন- সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের কালিয়াকান্দা গ্রামের চান মিয়ার ছেলে নাজমুল ইসলাম (১৫), বৌলাই ইউনিয়নের রঘুনন্দন গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে মাহমুদা আক্তার (১৭), কর্শাকড়িয়া ইউনিয়নের চিকনীরচর গ্রামের রাজীব মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৩০), দানাপাটুলী ইউনিয়নের গাগাইল গ্রামের মঞ্জিল ভূঁইয়ার স্ত্রী মিনা খাতুন (২৮) ও চৌদ্দশত ইউনিয়নের বড় খালেরপাড় গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রহিমা (৩০)।
⁠
আরো রয়েছেন- করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের মাথুরাপাড়া গ্রামের কাইয়ুম মিয়ার স্ত্রী পাখিমা আক্তার (৩৭) ও নোয়ামবাদ ইউনিয়নের মোলামখারচর গ্রামের সুজন মিয়ার মেয়ে ফাতেমা আক্তার (১৫)। কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে তাছলিমা আক্তার (১৮) ও একই গ্রামের চান্দু মিয়ার মেয়ে রাবিয়া আক্তার (১৯)। মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের গোপদিঘী গ্রামের সেলিম মিয়ার মেয়ে সেলিনা আক্তার (১৪)।
⁠
এর আগে গত বুধবার (৪ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে সিআইডি। যাদের মধ্যে ৯ জনই ছিলেন কিশোরগঞ্জে।
⁠
জেলা প্রশাসনের তথ্যেমতে, শনিবার ১০ জনের মরদেহ হস্তান্তর হলে আরও দুই শ্রমিক নিখোঁজ থাকবেন। তারা হলেন করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের বড়হাটি গ্রামের বাবুল মিয়ার স্ত্রী রহিমা (২৫) ও একই উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বাদেশ্রীরামপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শিশু শ্রমিক মুন্না (১৫)।

উল্লেখ্য, গত ৮ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকার হাসেম ফুডস লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কিশোরগঞ্জের চার উপজেলার ১৫টি গ্রামের ২০ নারী-পুরুষ শ্রমিক নিখোঁজ হন।

এমএসএম / জামান

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪