সড়কের দুই পাশে মরা গাছ যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার আওতাধীন জামতৈল-আলোকদিয়ার হয়ে কড্ডা পর্যন্ত সড়কের দুই পাশে বড় বড় বিভিন্ন প্রজাতির মরা গাছ খুবই দুর্বল অবস্থায় দাড়িয়ে আছে। এতে করে খুবই আতঙ্কে চলাফেরা করছে এই সড়কের ছোট বড় যানবাহন গুলো।
সিএনজি, অটোভ্যান ও মোটরসাইকেল চালোকেরা জানান, এই রাস্তায় আমরা নিয়মিত চলাচল করি। কিন্তু এই গাছগুলোর কারণে আমাদের খুব ভয়ে ভয়ে গাড়ি চালাতে হয়। গাছগুলো এতো মরে গেছে যে হালকা বাতাসেই রাস্তার উপর ভেঙ্গে পরবে। এতে করে আমাদের ও গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হতে পারে। তারা আরও জানান, দীর্ঘদিন যাবৎ এই গাছগুলো এভাবেই পরে আছে কিন্তু এটা দেখার মনে হয় কেউ নেই। কোন বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই এর একটা ব্যবস্থা নেওয়া দরকার।ড
এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইতিমধ্যেই এই রাস্তার গাছগুলো কাটার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে যেহেতু মরা গাছগুলো খুবই ঝুকিপূর্ণ সেহেতু দ্রুত সেই গাছগুলো কেটে কারও হেফাজতে রাখার ব্যবস্থা করছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ জানান, বিষয়টি আমি লক্ষ করেছি। খুব দ্রুতই বন কর্মকর্তার সাথে কথা বলে গাছগুলো কাটার ব্যবস্থা করছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied