পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে ভোলার গ্যাস সরবরাহের দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচি শুরু
পটুয়াখালী জেলা সহ দক্ষিনাঞ্চলের কলকারখানা ও আবাসিক খাতে ভোলার গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচির আরম্ভ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ভোলার গ্যাস দক্ষিনঞ্চলে সরবরাহের দাবি বাস্তবায়নের জন্য নাগরিক আন্দোলন পটুয়াখালীর আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচী উদ্বোধন করেন পটুয়াখলী প্রেসক্লাবের সধারন সম্পাদক জাকারিয়া হৃদয়।
‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবিতে নাগরিক আন্দোলন’ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি হচ্ছে। মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে তা সরকার প্রধান বরাবর পাঠানো হবে।
এ গণস্বাক্ষর চলাকালে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলন পটুয়াখালী কমিটির আহবায়ক কমরেড মোতালেব মোল্লা, সদস্য সচিব এ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, যুগ্ম সদস্য সচিব মাহফুজা ইসলাম, সদস্য শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জালাল আহমেদ, অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, এমজি মোস্তফা, কাজী দেলোয়ার হোসেন দিলিপ প্রমুখ।
বক্তারা বলেন, ‘দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের সরবরাহের কোন ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ দক্ষিণাঞ্চলের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা। ভোলার গ্যাস দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ পটুয়াখালী জেলার শিল্পাঞ্চল ও আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি।
এ সময় বক্তারা দাবী বাস্তবায়নে আগামী ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় ডিসি কোর্টের পশ্চিম পাশের গেটে অবস্থান ও সমাবেশ পালন করে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রধান কর্মসূচীর ঘোষনা করেন। গণস্বাক্ষর উদ্বোধনী সময় অন্যান্যের মধ্যে স্বাক্ষর করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যাবার্জী, বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিক্ত প্রফেসর অশোক দাস, বিশিস্ট সাংবাদিক শংকর লাল দাস, সাংবাদিক জাকির মাহমুদ সেলিমসহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক নাগরিক।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied