ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

জামাত নেতার হাত ধরে জিরো থেকে কোটিপতি কে এই শাহআলম কন্ট্রাকটার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৩ দুপুর ২:৫৩
রাজধানী যাত্রাবাড়ী থানাধীন ৬৫ নং ওয়ার্ডের আহমদ বাগ এলাকার বাসিন্দা শাহ আলম কন্ট্রাকটার।দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল এন্ড কলেজে নিয়মিত একজন নির্মাণ ঠিকাদার। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে। তার পিতার নাম সুলতান খা ওরফে ফুল খাঁ।শাহ আলমের বিরুদ্ধে সামসুল হক খান স্কুল এন্ড কলেজে নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে ভুয়া বিল ভাউচার সহ শ্রমিকদের পাওনা টাকা আত্মসাৎ করার সহ নানা বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক গুলোতে সংবাদ প্রকাশ হয়েছে কিছুদিন পূর্বে। এছাড়াও জামাত বিএনপির বিভিন্ন কর্মসূচিতে শ্রমিক দের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করিয়ে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ করেন অনেকে। তাছাড়াও গ্রামের বাড়িতে অন্যের জমিতে নিজের সীমানা জাহির করে বিরোধের অনেক প্রমাণ মিলেছে অনুসন্ধানে। বিএনপি জামাতের অনুসারী হয়েও বর্তমান সময়ে দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকাদারিসহ বিভিন্ন ভবনের ঠিকাদারি পাওয়ায় অনেকেই হতবাক হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন শাহ আলম কন্ট্রাকটারের খুটির জোর কোথায়?
 
গত কয়েক বছর পূর্বেও তিনি ছিলেন সহায় সম্বল হীন একজন ব্যক্তি। বরিশাল বিভাগের পটুয়াখালী এলাকা থেকে ঢাকার কোনাপাড়া এলাকায় এসে ভাড়া বাসায় থাকতেন। কোনদিন অর্ধাহারে অনাহারে দিন কাটতো তার। সংসার চালানোই তার পক্ষে ছিল কঠিন বিষয়। এরপর করতেন নির্মাণ শ্রমিকদের সাথে লেবারের কাজ। ডেমরা এলাকার জামাত নেতা নজরুল ইসলাম এর সাথে সখ্যতা গড়ে ওঠে শাহ আলম কন্ট্রাক্টরের। তিনি কাজ পাইয়ে দেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজে। সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ওই স্কুলের নির্মাণ কাজে খরচের টাকা নয় ছয় হিসাব তুলে ধীরে ধীরে আখের গোছাতে থাকেন এই শাহ আলম কন্ট্রাক্টর। জামাত নেতা নজরুল ইসলাম যখন পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে ছিলেন সেই সময়ে তার সবগুলো সাইটেরও দায়িত্ব পান শাহ আলম। এভাবে তিনি কোটি কোটি টাকা কামিয়ে আহমদবাগ এলাকায় জমি  কিনে বাড়ি করেন। ডেমরা বাদশা মিয়া রোড , মুসলিম নগর এলাকায় রয়েছে তার ফ্লাট, রুপগঞ্জ বরপা এলাকায় কিনেছেন জমি।
 
তার গ্রামে খোঁজ নিলে পটুয়াখালী জেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার সেলিম হাওলাদার জানান, বাদুরা গ্রামের ফুলখার ছেলে শাহ আলম কে আমি চিনি, তবে তার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে আমি অবগত নই।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।