সড়কের কাজ বন্ধকরে টেন্ডার বাতিল সিদ্ধান্ত নেপথ্যে প্রকৌশলী ফাহাদ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ী বাজার থেকে চুনতি বাজার সড়ক এবং পুঁইছড়ি প্রেম বাজার থেকে ছনুয়া মনু মিয়াজি বাজার সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন যাবৎ বন্ধ রাখার পর এবার টেন্ডার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মর্মে অভিযোগ উঠেছে।
জানা যায়,উপজেলার বৈলছড়ী বাজার থেকে চুনতি বাজার সংযোগ সড়কের জন্যে এলজিইডি থেকে প্রায় সাড়ে ৬ কোটির অধিক বরাদ্দ হয়, এরই প্রেক্ষিতে শুরু হয় ওই সড়কের কাজ,তবে শুরু থেকেই অনিয়মের অভিযোগ শোনা গেছে। এতে কয়েকটি কালভার্ট ও সড়কটির সামান্য অংশ সিসি ঢালাই কাজ করা হলেও প্রায় ১ বছর যাবত বন্ধ রাখা হয় পুরো সড়কের কাজ।এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীরা।
একই ভাবে উপজেলার সর্বদক্ষিণে পুঁইছড়ির প্রেম বাজার থেকে ছনুয়া ইউপির মনু মিয়াজি বাজার সংযোগ (ব্রিক সলিন)সড়কের জন্যে এলজিইডি থেকে প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ হয়,যার প্রেক্ষিতে সড়কটি সংস্কারের জন্যে পুরাতন ইট গুলো সড়ক থেকে সরিয়ে নেয়া হলেও অদ্যবদি পর্যন্ত করা হয়নি কোন কাজ।বর্ষার মৌসুমে ওই সড়কে জলাবদ্ধতা সৃষ্টির ফলে কাঁদায় জমাট হয়ে অচল অবস্থা সৃষ্টি হয়ে গেছে।সংস্কার কাজ করার কথা থাকলেও আজকাল করে দীর্ঘদিন যাবৎ সময় ক্ষেপণ করার পর টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশলী ফাহাদ।বৈলছড়ী থেকে চুনতি বাজার সংযোগ সড়কের সামান্য অংশ সিসি ঢালাই কাজ এবং ছোট কয়েকটি কালভার্ট করা হলেও দীর্ঘ ১ বছর যাবত বন্ধ রাখা হয়েছে সংস্কার কাজ।দীর্ঘদিন কাজ বন্ধ রাখার পর টিকাদারের অযুহাতে দেখিয়ে টেন্ডার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশলী।সরকারের চলমান উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্ত করা এবং আমজনতার কাজে সরকারের ভাবমূর্তি হেউ করার মূল নেপথ্যে যেনো প্রকৌশলী কাজী ফহাদ বিন মাহমুদ।
ওই কাসেম কনস্ট্রাকশন টিকাদার প্রতিষ্ঠানের মালিক মোঃ আবুল কাশেমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমিতো বাঁশখালীতে এলজিইডি'র কোন কাজ করছিনা।কিন্তু আমার নাম্বার কেন দিলো প্রকৌশলী তাতো জানিনা।এসময় তিনি আরো বলেন,সাংবাদিক ভাই আপনি প্রকৌশলীকে জিজ্ঞেস করুন,হাসান মোটর'স এর মোঃ হাসান এবং তসলিম এই দুইজনই কাজ করতেছে কিন্তু তাদের নাম্বার না দিয়ে আমার নাম্বার কেন দিয়েছে তা আপনি ওই প্রকৌশলীর কাছ থেকে জিজ্ঞেস করুন।
কাসেম কনস্ট্রাকশন টিকাদার প্রতিষ্ঠানটি বাঁশখালীতে এলজিইডি'র কাজ করছেনা,কিন্তু সাংবাদিকরা উপরোক্ত সড়ক দুটির কাজের দায়িত্বে থাকা টিকাদারের নাম্বার চাওয়াতে সাংবাদিকদের বিব্রত করতে রহস্যজনক ভাবে কাজের দায়িত্বে না থাকা অন্য একটি টিকাদার প্রতিষ্ঠান মালিকের মোবাইল নাম্বার কেন দিলো তাও প্রশ্ন থেকে যায়,প্রকৌশলী কাজী ফহাদ বিন মাহমুদ সাংবাদিকদের বিব্রত করতে এমন কাজ করেনাইতো?অভিযুক্ত প্রকৌশলীর কাছে সব অনিয়মই যেনো নিয়ম।
ফহাদ বাঁশখালীতে যোগদানের কিছুদিন যেতে না যেতেই সড়ক সংস্কারসহ এলজিইডি'র বরাদ্দের সব কাজেই তার বিরুদ্ধে কম/বেশি অনিয়মের অভিযোগ যেনো নতুন কিছুই নয়।আর বৈলছড়ী এবং প্রেম বাজার সড়ক দুটির কাজেও এর বিপরীত নয়।এছাড়াও গুনাগরীর চৌমুহনী থেকে বাহারচড়া সমুদ্র সৈকত সংযোগ সড়কের চলমান কাজেও নানান অনিয়মের অভিযোগ রয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি