বালাগঞ্জের সাংবাদিকদের সাথে ডা. দুলালের মতবিনিময়
সিলেটের বালাগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহা সচিব, বাংলাদে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, আগামী জাতীয় নির্বাচনে-৩ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলাল।
বুধবার বিকেলে বালাগঞ্জ লতিফা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. দুলাল বলেন, “আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ৭৫ এর ১৫ই আগষ্টের কালো রাত্রে ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে আত্মদানকারী, জাতীয় চার নেতা ও মুক্তিযোদ্ধের সকল বীর শহীদদের।
তিনি আরো বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার 'দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া' ভিশন অনুযায়ী তারই নির্দেশনার আলোকে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী নির্দেশনার আলোকেই শোকের মাস আগষ্টে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ প্রদান করেছি। এর আগেও করেছি এধারা অব্যাহত রাখতে চাই সংসদ সদস্য নির্বাচিত হয়ে। বিগত প্রলঙ্কারী বন্যায় তিনটি উপজেলার ক্ষতিগ্রস্ত মানুষজনের মাঝে খাদ্যসামগ্রী, রান্না করা খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ প্রদান করেছি।
আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার জনগনের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। মেডিকেল ট্রেনিং স্কুল, নার্সিং কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবো ইনশাআল্লাহ। শিক্ষার সার্বিক উন্নয়ন, যোগাযোগ খাত, কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদের সমন্বিত উন্নয়নের মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তুলতে কাজ করবো। আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকেই নারী। এই নারীদের যোগ্যতা ও পারিপার্শ্বিক কর্মক্ষম ও দক্ষ করে গড়ে তুলবো। তিন উপজেলার যুবককে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করবো। ২০৪১ এর উন্নত স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন শেখ হাসিনা দেখে চলেছেন তার স্বপ্ন বাস্তবায়নে যুবসমাজকে যথাযথভাবে প্রস্তুত করবো। সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মুরুব্বীদের সাথে নিয়ে এলাকা ভিত্তিক সমস্যার সমাধান এবং এলাকা ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে। এলাকার সার্বিক কল্যাণে স্থানীয় জনপ্রতিনিধিদের গৃহীত কোন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। সংসদ সদস্য নির্বাচিত হলে যা কিছুই জনগণের স্বার্থসংশ্লিষ্ট তাতেই সর্বদা একনিষ্ঠ হয়ে আপনাদের স্বার্থ হাসিলে আপনাদের একজন সেবক হিসেবে কাজ করবো। দীর্ঘ চাকুরীর অভিজ্ঞতাকে পূজি করে আপনাদের উন্নয়নে আমার সবটুকু দিয়ে কাজ করে যাবো।
প্রশ্নোত্তর পর্বে ডা. দুলাল বলেছেন, আমি অত্যান্ত মর্মাহত সাংবাদিক বৃন্দদের দেড়বছরেও একবার স্মরণ করা হয়নি। আমার আয়না হলো সাংবাদিক বৃন্দ। আমি সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। বছরে নয়, প্রতিদিন পাঁচ মিনিটের জন্য হলেই সাংবাদিকদের সাথে বসতে চাই।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পর্ষদের সভাপতি পবিত্র রঞ্জন বণিক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নীলু ভোষণ দে, হুমায়ূন রশিদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম মালেক, দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলাল, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, জহিরুল ইসলাম, বালাগঞ্জের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রজত চন্দ্র দাস ভূলন, শাহাব উদ্দিন শাহিন, জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আবুল কাসেম অফিক, এস এম হেলাল, আব্দুল কাদির, আব্দুস শহিদ, আবুল হোসেন ইমন, রাজিব আহমদ রাজিন, তারেক আহমদ, জাকির হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied