ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

হ্যাটট্টিক মেয়রকেই এমপি হিসাবে দেখতে চায় নেতাকর্মীরা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৯-২০২৩ রাত ১০:৩২

পর ৩ বার মেয়র পদে বিজয় অর্জন করে হ্যাটট্রিক করা মেয়র শাহনেওয়াজ আলী মোল্লাকে এবার নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে উপ-নির্বাচনে নৌকার মাঝি হিসাবে দেখতে চায় গুরুদাসপুর-বড়াইগ্রামবাসী।

জানা যায়, পর পর ৩ বার দলীয় মনোনয়ন (নৌকা) নিয়ে বিপুল ভোটে গুরুদাসপুর পৌসভার মেয়র ছিলেন শাহনেওয়াজ আলী মোল্লা। ত্যাগী পরিশ্রমী কর্মীবান্ধব হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টানা ৩ বার গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। ন্যায় নীতি ও বঙ্গবন্ধুর আদর্শে এ যাবৎ সকল শ্রেণী পেশার মানুষকে সেবা দিয়ে এসেছেন তিনি।

সম্পতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় আসনটি শুন্য ঘোষণা করে আগামী ১১ অক্টোবর ব্যালটের মাধ্যমে ভোটের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন কিনেছেন আওয়ামী লীগের ১৭ জন নেতা।

আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা বলেন, শাহনেওয়াজ মোল্লা জনগণের সেবক। দলের সিদ্ধান্তের বাহিরে কখনও জাননি। জনগণ চায় তিনি দলীয় মনোনয়ন (নৌকা) মাঝি হোক। শাহনেওয়াজ মোল্লা নৌকা পেলে জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।

শাহনেওয়াজ আলী মোল্লা ছাত্রলীগের রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন।

জোহা কলেজ ছাত্র সংসদের ছাত্রদের দেয়া বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন। এরপরে যুবলীগ এর আহ্বায়ক নির্বাচিত হন। পরবর্তীতে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পর পর ৩ বার তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাই স্থানীয় নেতাকর্মীরা তাকেই উপ-নির্বাচনে নৌকা মনোনিত প্রার্থ হয়ে এমপি হিসাবে দেখতে চায়।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা