তানোরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে রাস্তার গাছ নিধনের অভিযোগ
রাজশাহীর তানোরে সরকারি রাস্তার পরিপক্ব কিছু আম গাছ কাঁটার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। দিনে-দুপুরে সরকারি রাস্তার গাছ কাঁটার ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই গাছ কাটার মুল হোতা মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানের বিরুদ্ধে শাস্তির দাবিও তুলেছেন স্থানীয়রা। এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনাটি ঘটেছে আজ সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে।
জানা গেছে, উপজেলার মালশিরা গ্রামের মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান পরিপক্ব তিন চারটি আম গাছ শ্রমিক দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখেন। এতে করে ঘটনাস্থলে এরকম দিনে দুপুরে পরিপক্ব আম গাছ কাঁটার বিষয়ে স্থানীয়রা শিক্ষক হাবিবুর রহমানের কাছে গাছ কাঁটার অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে না পারায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে উপজেলা বিএমডিএ অফিসের সহকারী প্রকৌশলী কামরুজ্জামানকে মুঠো ফোনে বিষয়টি অবহিত করেন। এতে বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো হেফাজতে রাখেন।
এবিষয়ে মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তাকে গাছ গুলো কেটে নেয়ার জন্য বলেছে। সেই জন্য আমি গাছ গুলো কেটেছি। তবে কোন জনপ্রতিনিধি তাকে গাছ কাঁটার নির্দেশ দিয়েছেন তাদের নাম প্রকাশ করেননি তিনি। কামারগাঁ ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, গাছগুলো এভাবে অনুমতি ছাড়া কাটা ঠিক হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের ফোনে একাধিক বার ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেনের সরকারি ফোন নম্বরে একাধিকবার ফোন দেয়া হলে তিনিও ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied